সর্বশেষ

সীমান্ত চোরাচালান

জৈন্তাপুর থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালানে মদদের অভিযোগ

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার বিরুদ্ধে মহাসড়কে যানবাহন আটকে চাঁদা আদায়, সীমান্তে চোরাচালানে সহযোগিতা, জব্দ করা পণ্য আত্মসাৎ এবং রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী, গাড়িচালক ও রাজনৈতিক নেতাদের অভিযোগ, তাঁর নেতৃত্বে থানাকেন্দ্রিক একটি চক্র এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। তবে অভিযোগগুলোর বিষয়ে ওসি সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেননি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। বৃহস্পতিবার সকালে উপজেলার হুজরাপুর এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান মাদক কারবারিদের বিরুদ্ধে বড় প্রতিরোধ গড়ে তুলেছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সদর উপজেলার চরবাগডাংগা সীমান্ত থেকে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। বিজিবির মাদকবিরোধী কঠোর নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান দমনে অভিযান চালানোর সময় দুই ভারতীয় চোরাকারবারীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোরে সংঘটিত এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।

ভারতে পাচারের পথে রাঙামাটিতে দেড় লাখ টাকার রাসায়নিক সার জব্দ

রাঙামাটির বরকল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় দেড় লাখ টাকার বেশি মূল্যের ইউরিয়া, টিএসপি ও জৈব সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সিলেটে মাদক ও অনলাইন জুয়ার জোড়া ছোবল: ধ্বংসের মুখে সীমান্ত জনপদ

সিলেটে সীমান্ত দিয়ে অবৈধ মাদক প্রবেশ এবং হাতের স্মার্টফোনে অনলাইন জুয়ার রমরমায় সীমান্তবর্তী উপজেলাগুলোর যুবসমাজ আজ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। মাদক কারবারের টাকার ভাগাভাগি নিয়ে খুন এবং জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে পারিবারিক সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তরুণরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি রাখলেও উদ্বেগজনক হারে বাড়ছে এই নীরব ধ্বংসযজ্ঞ।